২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ৩ দিন ব্যাপী নাট্য উৎসব শুরু

প্রতীক নাট্যগোষ্ঠীর উদ্যোগে বুধবার ঝালকাঠিতে তিনদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। ঝালকাঠিতে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবে নাট্যজনদের সম্মাননা প্রদান এবং বরিশাল ও ঝালকাঠির ৪টি নাট্য সংগঠন নাটক মঞ্চস্থ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সদর উপজেলা মিলনায়তনে ‘প্রতীক’ সভাপতি মহাদেব কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শওকত নবী, শিল্পকলা একামেীর মঞ্চ অধিকর্তা আরিফ হায়দার, কিত্তনখোলা গ্র“প থিয়েটারের সভাপতি এসএম হারুন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি শামসুল আলম চাঁদ, জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মানিক রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্নাঢ্য র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।