জেলহাজতে শ্যামল সরকারের মৃত্যুর প্রতিবাদে ৭ এপ্রিল ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশের ওয়াকার্স পার্টি র্যাবের অমানবিক নির্যাতন, কারা কর্তৃপক্ষের অবহেলা ও বিনা চিকিৎসার কারণে দলের চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক কমরেড শ্যামল সরকারের মৃত্যুর প্রতিবাদে ৭ এপ্রিল দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আহবান জানিয়েছে।
ওই দিন বিকেলে মহানগরীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ৯ ডিসেম্বর র্যাব সদস্যরা শ্যামল সরকারকে গ্রেফতার করে নির্যাতন চালালে তার কিডনি ও লিভার সমস্যা দেখা দেয় এবং অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়। পরে তাকে যশোর কারাগারে প্রেরণ করা হলে গত ২ এপ্রিল তিনি মারা যান।
