২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ বাংলাভাষী ভারতীয় নাগরিককে পুশব্যাক করেছে বিডিআর

জেলার সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ’র পুশইন করা ১৯ জন বাংলাভাষী ভারতীয় নাগরিককে ২৪ ঘন্টার ব্যবধানে মঙ্গলবার ভোরে ভারতে পুশব্যাক করেছে বিডিআর।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ঘটনার পর নওগাঁ সীমান্ত পথে বিএসএফ’র পুশইন তৎপরতা প্রতিহত করতে বিডিআর প্রহরা জোরদার করেছে।

নওগাঁর ২৮ রাইফেল ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান পিএসসি জানান, উপজেলার বামনপাড়া সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে সোমবার ভোরে ভারতের দিল্লীতে বসবাসকারী বাংলাভাষী দু জন পুরুষ, দু জন মহিলা ও ১৫ জন শিশু-কিশোরকে বাংলাদেশে পুশইন করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ভারতীয় নাগরিকদের ভারতের পুলিশ দিল্লী শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিএসএফ’র কাছে হস্তান্তর করে।