২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে নববধূ খুন

জেলার গাংনী থানায় যৌতুকের দাবিতে সোমবার রাতে এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নববধূর নাম মোছা. নাজমা বেগম ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এলাকাবাসী জানায়, গাংনী থানার যুগিরঘোঁপা গ্রামের দাউদের কন্যা নাজমা বেগমের সাথে জোড়পুকুর গ্রামের রমজানের পুত্র মজিদের সম্প্রতি বিয়ে হয়। বিয়ের পর মজিদ  নাজমার কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে। সোমবার রাতে যৌতুক নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী মজিদ নাজমাকে বেধড়ক প্রহার করলে তার মৃত্যু হয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে গাংনী থানায় মামলা হয়েছে।