২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্মিটোলায় ৫০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল স্থাপন করা হচ্ছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি (এইচএনপিএসপি)’র আওতায় ঢাকার কুর্মিটোলায় ৫০০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা ক্যান্টনমেন্টের জিয়া কলোনী সংলগ্ন নতুন এয়ারপোর্ট রোডের পার্শ্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)’র নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সর্বসাধারণের চিকিৎসা সেবার পাশাপাশি এ হাসপাতাল এমফএমসি’র শিক্ষা দানের জন্যেও ব্যবহার করা হবে এবং সেনাবাহিনী এটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

এছাড়াও এইচএনপিএসপি’র আওতায় রাজধানীর মিরপুর ও খিলগাঁও-বাসাবো এলাকায় আরো দুটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে মন্ত্রী জানান।