২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ত্রিপুরায় আটক ৪ যুবককে বিডিআর'র কাছে হস্তান্তর

ভারতের কারাগারে ১১ মাস আটক থাকার পর বাংলাদেশের চার যুবক অবশেষে মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জানা যায়, সদর উপজেলার সিঙ্গারবিল এলাকায় বিডিআর-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ছাড়া পাওয়া বাংলাদেশী যুবকরা হলেন সুমন মিয়া (২১), আবু বকর (২৬), ফারুক মিয়া (৩০) ও মনির হোসেন (২৫)। তাদের সবার বাড়ি সদর উপজেলার সেরাসানি গ্রামে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  বিএসএফ তাদের আটক করেছিল। ১১ মাস পর ১ এপ্রিল তাদের মুক্তি দেওয়া হয়। সোমবার দুপুরে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিডিআরের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর'র আখাউড়া কোম্পানি কমান্ডার আব্দুল খালেক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ'র স্থানীয় কমান্ডার এনএস পুনিয়ার।