২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্চে বিদুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রূপনগর গ্রামে সোমবার সকালে বিদুৎস্পৃষ্ট হয়ে ওজিউল্যা (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কোম্পানীগঞ্চ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারিকেল গাছ পরিস্কার করতে উঠলে গাছের পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পাঁচ সন্তানের জনক নিহত ওজিউল্যার লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য কিছুদিন আগে চর হাজারীতে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষক ও তার একটি মহিষ মারা যায়। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছিল। পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এ ধরণের দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করে।