২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে এক ভালুকের তাণ্ডব

জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে ভারতের বন থেকে নেমে আসা ভালুকের সাত ঘণ্টাব্যাপী তাণ্ডবে আট জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

গ্রামবাসী ও পুলিশ জানায়, ভারত সীমান্তবর্তী বিলোনিয়ার নিজকালিকাপুর সীমান্ত দিয়ে সোমবার সকালে বিশাল আকৃতির একটি ভালুক বাংলাদেশে প্রবেশ করে। এ সময়ে ভালুকটি স্থানীয় গ্রামের অধিবাসী তৈয়ব আলী ও জাকির হোসেনকে আক্রমণ করে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে ভালুকটি সারা গ্রাম জুড়ে ছুটোছুটি করতে থাকে।

খবর পেয়ে বিডিআর ও পরশুরাম থানা পুলিশ ভালুকের খুঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। দুপুর দুইটা পর্যন্ত সাত ঘণ্টাব্যাপী ভালুকটির  তাণ্ডবে আব্দুল মতিন ও গাজী মিয়াসহ মোট ৮ জন আহত হয়। আহতদের চার জনকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, গ্রামবাসীর তাড়া খেয়ে ভালুকটিও মুহুরীরচর সীমান্ত দিয়ে পুনরায় ভারতের জঙ্গলে পালিয়ে গেছে।