২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় সোমবার বিডিআর-বিএসএফ সেক্টর কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দর্শনা কেরু কোম্পানির অতিথি ভবনে সকালে বৈঠক শুরু হয়ে তা দিনভর চলে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বৈঠকে বিডিআর’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমাণ্ডার কর্ণেল নাজমুল ইসলাম তরফদার এবং বিএসএফ’র পক্ষে সীমানগর সেক্টর কমাণ্ডার আর সি সাক্সেনা। এসময়ে ১৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু সুফিয়ান তালুকদার, উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান এবং বিএসএফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক মৃদুল পানোয়ালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে মেজর মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জিরো লাইনে কাঁটাতারের বেড়া নিয়ে সৃষ্ট উত্তেজনা, পুশইন, অবৈধ অস্ত্র ও মাদক পাচার, নারী ও শিশু পাচারসহ সীমান্ত অপরাধ নিয়ে বৈঠকে বিশদ আলোচনা করা হয়।

 বৈঠক শেষে বিএসএফ কর্মকর্তারা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন।