২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির গাবখান চ্যানেল উম্মুক্ত, ঢাকা-খুলনা স্টিমার পুনরায় চালু

দীর্ঘ ২৪ দিন পর ঝালকাঠির গাবখান চ্যানেল সব ধরনের নৌযান চলাচলের জন্য উম্মুক্ত করা হয়েছে। সোমবার থেকে ঢাকা-খুলনা স্টিমার সার্ভিসও পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নিমজ্জিত কার্গো তৃষাকে উদ্ধার ছাড়াই গাবখান চ্যানেলটি নৌযান চলাচলের জন্য উম্মুক্ত করা হয়েছে।  এ কারণে চ্যানেল অতিক্রমে ঝুঁকি থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত ১০ মার্চ  বিকেলে অয়েল ট্যাংকার এমভি যমুনার ধাক্কায় এক হাজার মেট্রিক টন সিমেন্ট বোঝাই এমভি তৃষা-১ ডুবে যায়। ২০ মার্চ থেকে ড্রেজিং কাজ শুরু করে বিআইডব্লিউটিএ এবং ১৩ দিন পর তা সম্পন্ন করে। গত রোববার থেকে চ্যানেলে পরীক্ষামূলকভাবে  বড়  ও মাঝারি আকারের নৌযান চলাচল শুরু করে। সোমবার সকালে ঢাকা থেকে আসা যাত্রীবাহি স্টিমার পিএস লেপচা ঝালকাঠি ঘাট থেকে ছেড়ে গাবখান চ্যানেল অতিক্রম করতে সক্ষম হয়। অন্যান্য নৌযানও স্বাভাবিকভাবে চলাচল করছে।