২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপদাহে পটুয়াখালীতে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত : কুয়াকাটায় পর্যটক হ্রাস

চৈত্রের প্রচন্ড তাপদাহে পটুয়াখালী জেলার উপকুলীয় এলাকার মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সপ্তাহব্যাপী এ তাপদাহে এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে অস্বাভাবিকভাবে পর্যটকদের আগমণ  হ্রাস পেয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, প্রচন্ড গরমে উপকুলীয় শ্রমজীবি মানুষের কাজের গতি স্থবির হয়ে পড়েছে। রবিশস্য ও তরমুজ চাষীরা মাঠের কাজ একরকম বন্ধ করে দিয়েছে।

স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সহস্রাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

এদিকে প্রচন্ড গরমে এক সপ্তাহ ধরে কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা আশংকাজনক হারে হ্রাস পেয়েছে। এলাকার আবাসিক হোটেলগুলো বোর্ডার শূণ্য হয়ে পড়েছে বলে জানা যায়।