২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক বস্তি-ঘর পুড়ে গেছে

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় সোমবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বস্তির ১‘শরও বেশি ঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 10:40 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

অগ্নিকান্ডে সম্পূর্ণ বস্তি পুড়ে ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে জানা যায়। তবে এ পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সূত্র জানায়, সোমবার মধ্যরাতে আনুমানিক ১টা ৫৫ মিনিটের সময় বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে।

অগ্নিনির্বাপকদের আটটি দল যৌথভাবে কাজ করে আজ (মঙ্গলবার) ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।