২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারটেকের জের, জাবি ছাত্ররা একটি ট্রাক পুড়িয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ওভারটেক’ করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত ছাত্ররা একটি ট্রাক পুড়িয়ে দেয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ মেট্রো পরিবহনের একটি বাস এবং পয়েন্ট ইন্টারন্যাশনালের একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি দ্রুতগতিতে বিপদজনকভাবে বাসটিকে ওভারটেক করতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাকটিকে বিশ্ববিদ্যালয়ের সামনের ¯িপ্রডব্রেকারের কাছে থামায়।

এ সময় ট্রাক চালকের সাথে ছাত্রদের বাকবিতন্ডা হয় এবং এক পর্যায়ে ট্রাক চালক ট্রাকের সিটের নিচ থেকে লোহার রড বের করে ছাত্রদের মারতে উদ্যত হয়।

এ ঘটনায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় । পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নইমুল হাসান ভূইয়ার নেতৃত্বে একটি অগ্নি নির্বাপক দল আগুন নেভায়।

খবর পেয়ে সাভার থানার ওসি নজরুল ইসলাম এবং সার্কেল অফিসার একে বাশার তালুকদার ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।