রাজশাহীতে বিদ্যুৎ ও পানি সঙ্কটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত
তাপদাহ বৃদ্ধির সাথে সাথে তীব্র পানি ও বিদ্যুত সঙ্কটের ফলে রাজশাহীতে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জেলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে ও নগরীর অধিকাংশ স্থানেই পানির জন্য হাহাকার দেখা দিয়েছে।
বিগত বছরের তুলনায় এ বছর রাজশাহীতে পানি সঙ্কট অপেক্ষাকৃত বেশী। গত প্রায় এক দশক ধরেই গ্রীষ্ম মৌসুমে নগরীতে পানি সঙ্কট চলছে। নগরবাসীদের মতে, এ বছর পানি সঙ্কট অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অধিকাংশ টিওবয়েলে পানি নেই। রাজশাহী সিটি কর্পোরেশনের পাইপলাইন থেকেও পানি পাওয়া যাচ্ছে না।
রাজশাহী নগরীতে প্রতিদিন মোট ১০ কোটি ৩০ লাখ লিটার পানি চাহিদার বিপরীতে সিটি করপোরেশন সরবরাহ করে ৪ কোটি ৭০ লাখ লিটার। বর্তমানে নগরীতে পানি সরবরাহের পরিমান এক কোটি লিটারের ও কম বলে রাসিকের পানি বিভাগ সূত্র জানায়। রাসিক কতৃপক্ষ জানায়, বর্তমানে পানির স্তর ২০ ফুটের নীচে নেমে যাওয়ায় গভীর নলকুপগুলো অচল হয়ে গেছে। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে রাসিক পরিচালিত পাম্প মেশিনগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছেনা। প্রতিদিন নগরবাসীরা ভীর জমাচ্ছে রাসিকের পানি বিভাগে।
প্রকৃতপক্ষে পানি সমস্যার সমাধানে রাসিক গত এক দশকেও উল্লেখযোগ্য কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেনি।
অপরদিকে রাজশাহী মহনগরীতে পিক ও অফপিক আওয়ারে ৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে । গত দুই দিন ধরে কোন কোন সময়ে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। মহানগরীতে ১১ কেভির জায়গায় পাওয়া যাচ্ছে ৯ কেভি ভোল্টেজ। বিদ্যুতের এই লো ভোল্টেজের কারণে ইতোমধ্যে গৃহের বিপুল সংখ্যক ইলেকট্রিক সামগ্রী। বিভিন্ন অফিস, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠাণেও লো ভোল্টেজের কারণে কম্পিউটার চালানো সম্ভব হচ্ছেনা।
বিদ্যুতের এই লো ভোল্টেজের কারণে হাসাপাতালে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দারুণভাবে ব্যাহত হচ্ছে। ডায়গনোসিসের জন্য আমদানকৃত দামি মেশিনগুলোও লো ভোল্টেজের কারনে চালানো সম্ভব হচ্ছেনা ফলে প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অপারেশন থিয়েটারে প্রতিদিন গুরুত্বপূর্ণ অপারেশন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
হাসপাতালের টেকনেশিয়ানগণ জানান, বিশেষ জরুরী প্রয়োজনে কখনো কখনো ঝুঁকি নিয়ে মেশিন চালাতে হচ্ছে। ভোল্টেজের উঠা নামার কারণে প্রতিটি মেশিনই নষ্ট হয়ে যেতে পারে যেকোন সময়।
