২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত ও আটজন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচিলিয়া নামক স্থানে দ্রুতগতির একটি মাইক্রোবাস একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন ভ্যান আরোহির মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এসময় তিন ভ্যান আরোহি ও পথচারিসহ আটজন আহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সোনা মসজিদ সড়কে বেলা ১২টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারির মৃত্যু হয়েছে। নিহতের নাম শাবলু (২৫)। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মেহেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার যাদবপুরে ইট বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক আলী (৪৫) নামের একজন নিহত হয়। মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় সে দুর্ঘটনার শিকার হয়।