সাভার ট্রাজেডি: শ্রমিক সংগঠনের প্রতিবাদ অব্যাহত
ধসে পড়া গার্মেন্টস কারখানায় শ্রমিক নিহত ও আহত হওয়ার ব্যপারে মালিকের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে।
একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্যদানকালে মঙ্গলবার শ্রমজীবী নারীর উন্নয়নে কাজ করে এমন বেসরকারী প্রতিষ্ঠান ‘কর্মজীবী নারী’র নেত্রীরা বলেন, স্পেকট্রাম সোয়েটার কারখানার দুর্ঘটনা নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়।
সাভার ট্রাজেডির প্রতিবাদে ‘কর্মজীবী নারী’ রাজধানীতে মানবন্ধন কর্মসূচি পালন করে। পরে একটি মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিরিন আখতার।
অন্যদিকে ‘সেভ গার্মেন্টস ওয়ার্কার এণ্ড ইণ্ডাস্ট্রি’ মুক্তাঙ্গনে পৃথক সমাবেশ করে। তারা সাভার দুর্ঘটনার পিছনে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন।
একই দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আগামী ২৩ এপ্রিল সকল উপজেলা সদরে কালো পতাকা মিছিল করবে।
