২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস ফ্যক্টরিগুলোকে মান নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সম্প্রতি সাভারের গার্মেন্টস ফ্যাক্টরি দুর্ঘটনা কবলিত হওয়ার পর ফ্যাক্টরির স্থাপত্য কাঠামো এবং কর্মচারিদের কাজের পরিবেশে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, এটা না করা হলে বর্তমান  বিশ্ব বাজারে বিদেশী ক্রেতারা আমাদের কাছে আসবে না।

মঙ্গলবার নগরীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী মিনার ইন্ডাসট্রিজ লিমিটেডকে আইএসও ৯০০১-২০০০ সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, কোটা পরবর্তি সময়ে বিশ্ব বাজারে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ব্যাপারে  সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রী আরও বলেন,  দেশের মোট রপ্তানির ৭৬ শতাংশ পূরণ করে তৈরি পোশাক শিল্প আর এই শিল্পে নিয়োজিত রয়েছে দুই মিলিয়ন শ্রমিক। তিনি বলেন, আমাদের জাতিকে রক্ষা করতে এই সব ব্যাপারে সতর্ক থাকতে হবে।

কৌশল নির্ধারন ও  সুবিধা নিরুপণসহ সরকার এই খাতে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করছে বলে মন্ত্রী জানান।

সর্বোপরি তিনি বেসরকারি ও সরকারি খাতের যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।