প্রচণ্ড তাপদাহে নওগাঁর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত
নওগাঁয় প্রচণ্ড তাপদাহ এবং সেইসাথে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে চলতে থাকা দুঃসহ গরমের মাঝে লোডশেডিং জীবনকে আরও বিষিয়ে তুলেছে।
লো ভোল্টেজের কারণে ইতোমধ্যে ঘরবাড়ির বিভিন্ন ইলেকট্রিক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। শহরে অধিকাংশ সময়ে বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে কলকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জেলার বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নওগাঁয় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৩৬ মেগাওয়াট-এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩ দশমিক ৯ মেগাওয়াট। মূলত এ কারণেই ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা সৃষ্টি হচ্ছে।
