২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বিদেশী নাগরিক নিহত

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে মঙ্গলবার রাতে চীনের পতাকাবাহী জাহাজের একজন নাবিক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। তার নাম ওউ হাইজোন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের আট নম্বর জেটি এলাকায় একটি ট্রাক নাবিক ওউ হাইজোনকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি রাত ১১টায় মারা যান।

বন্দর থানা পুলিশ জানায়, ওউ হাইজোন চীনের পতাকাবাহী ফু-পিং-সান-এর নাবিক ছিলেন।

ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।