২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়ি ও মহালছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

– খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মহালছড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপুল পরিমান গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতাকর্ম পাড়া এলাকা  থেকে শ খানেক ৩০৩ গুলিসহ রাহুল চাকমাকে (২০)গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায় ওই গোলাবারুদ জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের সরবরাহের জন্য রাখা হয়েছে।

অপরদিকে  মহালছড়ি জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গামারীঢালা এলাকায় তল্লাশী চালিয়ে একটি চায়ের দোকান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি গুলি ভর্তি বিদেশি রিভলবার উদ্ধার করে।