২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন বাংলাদেশের বস্ত্র, পাট ও রেশম শিল্পে কারিগরি সহায়তা প্রদান ও বিনিয়োগে আগ্রহী

চীন বাংলাদেশের বস্ত্র, পাট ও রেশম শিল্পে কারিগরি সহায়তা প্রদান এবং এ সব সেক্টরে আরো অধিক হারে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বুধবার  বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজের সাথে তাঁর মন্ত্রণালয়স্থ অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত চাই ঝি-এর সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন। খবর তথ্য বিবরণীর।

চীন বাংলাদেশের বর্তমান বস্ত্র শিল্পে বিনিয়োগ সম্ভাবনা, পুরাতন কিছু সংখ্যক বস্ত্র মিল বিএমআরইকরণ এবং সরকারি বস্ত্র মিলগুলোর ভৌত অবকাঠামো ব্যবহার করে বিদেশী বা যৌথ বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বস্ত্র সেক্টরে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রসহ সকল সুবিধার কথা উল্লেখ করে একটি স¦য়ংসম্পূর্ণ প্রস্তাব চীন সরকারের নিকট উপস্থাপনের পরামর্শ দেন।

এ সময় বাংলাদেশে কাঁচাপাট থেকে পাল্প তৈরির সম্ভাবনা ও বাংলাদেশের রেশম শিল্পের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে চীনের কমার্শিয়াল কাউন্সেলর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।