২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি সাংবাদিক জামিনে মুক্ত

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেফতারকৃত ফরাসী ফ্রি-ল্যান্স টেলিভিশন সাংবাদিক আর্নড মন্ডাগার্ন বুধবার জামিনে মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 11:02 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গ্রেফতারের পর দিন জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্নন্ড মন্ডাগার্ন ২৬ ফেব্র“য়ারি ৫ মাসের বৈধ ভিসায় বাংলাদেশে আসে।

সে তিনবার ভারত সফর করেছে এবং বাবরি মসজিদ ধ্বংসসহ সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে নির্মাণ করেছে প্রামান্যচিত্র।

পাসপোর্টসহ বৈধ কাগজ পত্র ছাড়া বাংলাদেশের ভোমরা সীমান্ত অতিক্রমকালে বিডিআর সদস্যরা তাকে আটক করে।

ফরাসী ওই সাংবাদিকের ভারতীয় গাইড মফিজুল ইসলামকেও আটক করে বিডিআর।