কালাজ্বর মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কালাজ্বরের মত রোগগুলো মোকাবেলায় বাংলাদেশ-ভারত-নেপালের সমন্বিত কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। বিশ্বস্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. সামলি প্লিয়ানবাংচ্যাং’র সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন।
এ সময় মন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাতে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও অর্জিত সফলতার দিকসমূহ উল্লেখ করে বলেন, দেশে এইচআইভি/এইডস সংক্রমণের বিদ্যমান নিুমাত্রা বজায় রাখার জন্য এনজিওদের সমন্বয়ে প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন,এইচআইভি/এইডস প্রতিরোধ, পোলিও রোগ নির্মূল, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন সূচকের ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক স্বাস্থ্যখাতে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্র“তি দেন।
এসময় স্বাস্থ্যসচিব এএফএম সরওয়ার কামাল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডুয়াং বেদি সংখোবল উপস্থিত ছিলেন।
