চুয়াডাঙ্গায় জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৪
চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামে বৃহস্পতিবার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও দুই মহিলাসহ ২৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এ সংঘর্ষে নিহত নবীছদ্দিন মোল্লা (৬৫) গ্রামে একজন প্রবীণ সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
