২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার প্রধান যদিও নারী, সিদ্ধান্ত গ্রহনে তাদের ভূমিকা একেবারেই নগন্য: মহিলা পরিষদ

‘নারীর ক্ষমতায়ন রাষ্ট্রীয় উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক আলোচনানুষ্ঠানে বৃহস্পতিবার বক্তারা বলেছেন, বাংলাদেশের সরকার প্রধান যদিও নারী, কিন্তু সিদ্ধান্ত গ্রহনে বিভিন্ন পর্যায়ের নারীদের ভূমিকা একেবারেই নগন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মহিলা পরিষদের সভানেত্রী হেনা দাসের সভাপ্রাধান্যে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরো আলোচনা করেন নারী গ্রন্থ প্রবর্তনার সাঈদা আখতার, সিডও এর সালমা খান, উইমেন্স ফেডারেশনের নাজমা সিদ্দিকী, উইমেন ফর উইমেন’র মাহফুজা ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা ১৯৯৫ সালে অনুষ্ঠিত বেইজিং সম্মেলনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা বাংলাদেশে নারী অধিকার আদায়ে বিভিন্ন প্রতিকূলতা এবং নারী আন্দোলনে অর্জিত সফলতা সমূহ পর্যালোচনা করেন।