২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকচাপা পড়ে ফেরিওয়ালার মৃত্যু, ১ ঘন্টা ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সড়কদুর্ঘটনায় এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী মহাসড়কে একঘন্টা যানচলাচল বন্ধ ছিলো।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

দুর্ঘটনায় নিহত ফেরিওয়ালার নাম শাহীন। সে নগরীর ধরমপুর এলাকার তাতিপাড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে শাহীন নামের এক ফেরিওয়ালা শশা ভর্তি ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক(নং রাজমেট্রো-ট-১১-০১৬৪) পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই নাসিরুদ্দিন বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।