২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানিপপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেছে

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যবেক্ষণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানিপপ-এর চট্টগ্রামস্থ কার্যালয়ে যৌথভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এর বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সারা ওয়ার্থ ও জানিপপের সভাপতি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

কার্যক্রমের আওতায় জানিপপ-এর ১২ জন স্বেচ্ছাসেবক প্রধান প্রার্থীদের জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা সার্বক্ষণিকভাবে পযর্বেক্ষণ করবে এবং সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ আগামী ১০ মে পর্যন্ত পর্যবেক্ষণ করবে।