২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমোডর (অব:) গোলাম রাব্বানী হত্যা মামলার রায় আগামী ৭ এপ্রিল

চট্টগ্রামের বহুল আলোচিত কমোডর (অব:) গোলাম রাব্বানী হত্যা মামলার রায় আগামী ৭ এপ্রিল দেয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মামলার বাদী ও আসামী পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এম হাসান ইমাম বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

৪ দিন ব্যাপী যুক্তিতর্ক শুনানিতে বাদী পক্ষে এ্যাডভোকেট আহসানুল হক রাজা এবং বিবাদী পক্ষে এ্যাডভোকেট  ফেরদৌস আহমদ, এ্যাডভোকেট সালাউদ্দিন হায়দার, এ্যাডভোকেট মঞ্জুর আহমদ অংশ নেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি কামরুল ইসলাম সাজ্জাদ।

কমোডর (অব:) গোলাম রাব্বানী হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী ৮ জন। এর মধ্যে প্রধান আসামী কোরিয়ান ইপিজেডের চাকুরিচ্যুত পরিচালক ইঞ্জিনিয়ার আবু নাসের চৌধুরীসহ ৬ জন বর্তমানে জেলে বন্দী আছেন। অপর দুই আসামী এখনও পলাতক।

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব:) গোলাম রাব্বানীকে ২০০৪ সালের ১১ এপ্রিল ব্রাশ ফায়ারে মারাত্মকভাবে আহত করা হয়। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর একটি হাসপাতালে তিনি মারা গিয়েছিলেন।