পাঁচ সচিব পর্যায়ের কর্মকর্তা বদলি
পাঁচ সচিব পর্যায়ের কর্মকর্তাকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী বেসামরিক বিমান ও পরিবহন সচিব কাজী আবুল কাশেমকে কৃষি সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সচিব বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়, পলী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুর রশিদ সরকারকে ভারপ্রাপ্ত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ভুমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান ব্যারিষ্টার মোহাম্মদ হায়দারকে ভারপ্রাপ্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মর্তুজা হোসেন মুন্সিকে ভুমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
