সিঙ্গাপুর এয়ারলাইন্স ২০০৬ সালে ডাবলডেকার এয়ার ক্রাফট চালু করতে যাচ্ছে
সিঙ্গাপুর এয়ারলাইন্স তার গ্রাহক এবং ভ্রমনকারীদের ভ্রমনকে আরও উপভোগ্য করার লক্ষে বিশ্বের সর্বোপ্রথম ডাবল ডেকার এয়ার ক্রাফট চালু করতে যাচ্ছে। ২০০৬ সালের মধ্যে আকাশে উড়বে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এই বিলাসবহুল ডাবল ডেকার।
এয়ার ওয়েজের গ্রাহকরা িি.িংরহমধঢ়ড়ৎবধরৎ.পড়স/ধ৩৮০ ওয়েব সাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে সর্বদা ফ্লাইটের যাবতীয় তথ্য সম্পর্কে ইমেইল সুবিধা ভোগ করতে পারবেন।
সিঙ্গাপুর এয়ারলাইন্সই বিশ্বের প্রথম বিমান সংস্থা যা ২০০৬ সালে অ৩৮০ বিমান চালু করবে এবং এ ধরনের ২৫টি বিমানের পিছনে ব্যয় হবে আট দশমিক ছয় বিলিয়ন ডলার।
এয়ারবাসের ডিজাইনকৃত বিশ্বের প্রথম এই ডাবল ডেকার এয়ারক্রাফটির তিনটি ক্লাসে ৫৫৫টি সিট থাকলেও যাত্রীদের ভ্রমনকে আরামদায়ক করার লক্ষ্যে ৪৮০টিরও কম সিট স্থাপন করা হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই অ৩৮০ ফ্লাইটটিতে প্রিমিয়াম ক্লাসে বিলাসবহুল স্যুটের ব্যবস্থা রাখা হয়েছে।
