খুলনার প্রাথমিক শিক্ষা উন্নয়নের ১০টি প্রকল্পের কাজ বন্ধ
বৈদেশিক অর্থ সাহায্যে পরিচালিত বিভিন্ন মেয়াদের প্রাথমিক শিক্ষা উন্নয়নের ১০টি প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং বিস্তারে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলো।
খোঁজ নিয়ে জানা যায়, অন্যদিকে, প্রকল্পের কাজে নিয়োজিত প্রায় ১৫ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এখন বেকার হয়ে পড়েছে। প্রকল্প প্রস্তাবনার শর্তানুযায়ী তাদের চাকরি সরকারের রাজস্ব খাতে স্থানান্তর করার কথা থাকলেও তা করা হচ্ছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা বিস্তারে বহুমুখী গুরুত্বের কথা বিবেচনা করে ১৯৯৫ সাল থেকে পর্যায়ক্রমে ১০টি প্রকল্পের কাজ শুরু হয়। বিভিন্ন দাতা সংস্থা প্রকল্পের কাজের জন্য অর্থ সাহায্য করেছে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো হলো আইডিয়াল প্রকল্প, কুষ্ঠ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং ঢাকার জন্য পৃথক দুটি উন্নয়ন প্রকল্প, চার হাজার স্যাটেলাইট স্কুল স্থাপন প্রকল্প ইত্যাদি। প্রকল্পগুলোয় ইতিমধ্যে প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর প্রকল্পগুলোর মেয়াদ শেষ হবার আগেই তা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দাতা সংস্থাগুলোর সাথে কার্যকর কোনও চুক্তি হয়নি।
