টিএন্ডটি মোবাইলের জন্য হাজার হাজার লোকের ভিড়: পুলিশের লাঠিচার্জ
বিটিটিবির বহুল প্রত্যাশিত টি এণ্ড টি প্রি-পেইড মোবাইল ফোনের ফরম সংগ্রহে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার হাজার হাজার লোক বিটিটিবি অফিস এবং বিটিটিবি মনোনীত ব্যাংকগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই বিটিটিবি অফিস এবং ব্যাংকগুলোর সামনে লম্বা লাইন পড়ে যায়। অথচ বিটিটিবি চাহিদার তুলনায় সীমিত সংখ্যক প্রি-পেইড মোবাইল ফোন বাজারে ছেড়েছে।
ব্যাপক জনরোষের মুখে বিটিটিবি এবং বেসিক ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা এক পর্যায়ে অফিস বন্ধ করে দেয়। দায়িত্ব পালনরত পুলিশ এ সময় লাঠিচার্জ করে।
