২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১,৪৫৮ টি সরকারী যানবাহনের অনিয়মিত ব্যবহার

বিভিন্ন সরকারী প্রকল্পের জন্য ক্রয়কৃত মোটরযানের এক শতাংশেরও কম সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও মোটরযানগুলো ফেরত দেওয়া হয় নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় জানা যায়, ১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ৫৯৩ টি প্রকল্পের জন্য মোট ২৬ হাজার ৩৮৪ টি মোটরযান কেনা হয়েছিল। কিন্তু ওই সমস্ত প্রকল্প শেষে তাদের মধ্যে মাত্র ২৬০ টি মোটরযান সরকারেরর ট্রান্সপোর্ট পুলের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয় অনিয়মিতভাবে প্রায় ২১ হাজার ৪৫৮ টি সরকারি মোটরযান ব্যবহার করা হচ্ছে।    

কমিটির চেয়ারম্যান সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে এম নুরুল হুদা, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, একেএম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জহির উদ্দিন স্বপন এবং মিয়া গোলাম পারওয়ার  উপস্থিত ছিলেন।