জামাত এমপি ও তার পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট নিয়ে বিতর্ক
নীলফামারি থেকে নির্বাচিত জামাত সাংসদ মিজানুর রহমান চৌধুরি ও তার পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
সংশ্লিষ্টসূত্রগুলো জানিয়েছে ঢাকায় অবস্থিত রাজকীয় ডেনিশ দূতাবাস ২৪ ফেব্র“য়ারি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে অবহিত করে যে আগের দিন (২৩ ফেব্র“য়ারি) মিজানুর রহমান চৌধুরি এমপি, তার স্ত্রী ও ছেলের ডেনমার্কের ভিসা পাওয়ার জন্য যে কয়টি লাল পাসপোর্ট দাখিল করেছিল সেগুলোতে কারসাজি ছিল।
পাসপোর্টগুলোর নম্বর ছিল ডি ০৫৯১৯ (মিজানুর রহমান চৌধুরি), ডি ০০০৮২৮৩ (স্ত্রী ইসমত আরা বেগম) ও ডব্লিউ ০৭০৯৯৩৭ (ছেলে এটি মেহেদি চৌধুরি)।
এদিকে ১ মার্চ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে প্রেরিত একটি চিঠিতে মিজানুর রহমান চৌধুরি জানান যে তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে পাসপোর্ট হারানোর কারণে নীলফামারির জলঢাকা থানায় ১৮ ফেব্র“য়ারি তিনি একটি জিডি করেন। তিনি বগুড়ার স্থানীয় পত্রিকা সাতমাথাতেও পাসপোর্ট হারানোর ওপর একটি বিজ্ঞাপন দেন বলে চিঠিতে জানান।
এরপরই জাতীয় সংসদের সচিবালয় পররাষ্ট্র দপ্তরের কাছে মিজানুর রহমান চৌধুরি এমপি ও তার পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট ইস্যু করার অনুরোধ জানিয়ে একটি পত্র প্রেরণ করে।
পত্রের উত্তরে ১০ মার্চ পররাষ্ট্র দপ্তর জাতীয় সংসদের সচিবালয়কে জানায় তারা ডেনিশ দূতাবাস থেকে ওই সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের ত্র“টিপূর্ণ পাসপোর্ট পেয়েছে। পাসপোর্টগুলোতে কারসাজি থাকায় ডেনিশ দূতাবাস জামাত সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের ভিসা ইস্যু করেনি।
যোগাযোগ করা হলে মিজানুর রহমান চৌধুরি বিডিনিউজকে জানান, তিনি পাসপোর্টগুলো হারিয়েছিলেন এবং তার আশেপাশের কেউ কুট বুদ্ধির আশ্রয় নিয়ে ডেনিশ দূতাবাসে পাসপোর্টগুলো জমা দিয়েছিলো।
