২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুটি বয়লার বিস্ফোরণ: নিহত ১জন, আহত ৪জন

রাজধানীর হাজারীবাগে ট্যানারী ফ্যাক্টরীর বয়লার ফেটে বিষক্রিয়ায় ওই ট্যানারীর একজন কর্মচারী মারা গেছে। এছাড়া বাড্ডা থানার মেরুলে একটি আসবাব কারখানার বয়লার ফেটে গেলে গুরুতর আহত হয় আরও চারজন শ্রমিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল  ৩ টার দিকে ট্যানারী ফ্যাক্টরীর বয়লার ফেটে গেলে ওই ট্যানারীর ওয়াসিম (২০) নামে একজন কর্মচারী বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়।

অপর ঘটনায় আহতরা হচ্ছে, মমিন (৩৫), রতন (২৮), জসিম (২৫) এবং এমদাদ (২০)। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।