২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূ খুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কবাই ইউনিয়নের কাটাদিয়া গ্রামে বুধবার সকালে হেনোরা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। পুলিশের মতে, হেনোরাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় দড়ি দিয়ে পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

স্থানীয়রা জানায়, হেনোরা স্বামীর সঙ্গে রাগ করে বরিশাল শহর থেকে গ্রামের বাড়িতে চলে এসেছিল। তার স্বামীর নাম আলমগীর কাজী। ঘটনার পর আলমগীর পলাতক রয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।