নেত্রকোনা চরহাইজদা বাধঁ সংস্কারে ১৮ লাখ টাকা বরাদ্দ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা বাধেঁর ফাটল সংস্কারে চার লাখ এবং পুরো ব্্াঁধ সংস্কারে আরও ১৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার জেলা প্রশাসক হোসাইন জামিল, পুলিশ সুপার আবু নাসের মোহম্মদ খালেক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাধেঁর ফাটল পরিদর্শনে যান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে হাইজদা বাধেঁর যে অবস্থা তাতে পানি বাড়লেও তেমন কোনও ক্ষতি হবে না।
এদিকে, গত কদিনের প্রবল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার ভাটি অঞ্চল খালিয়াজুরী, মোহনগঞ্জ ও মদনের সব হাওর রক্ষা বাঁধ এখন হুমকির সম্মুখীন। বর্তমানে হাইজদা বাঁধ থেকে দুই ফুট নীচে পানি রয়েছে। ধনু, কংশ, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
মোহনগঞ্জের বিশাল ডিঙাউতা হাওরের হাজার হাজার হেক্টর জমিতে কৃষকরা বোরো ধান আবাদ করছে। গত কয়েক বছর যাবত বন্যা ও ঢলের কারণে বাঁধ ভাঙ্গার ফলে ফসল বিনষ্ট হওয়ায় এখানকার কৃষকরা নিঃস্ব হয়ে পড়েছিলো। চড়া সুদে ঋণ নিয়ে পরিশ্রম করে এখন আবার তারা নতুন ভাবে ইরি বোরো আবাদ করেছে। এর মধ্যে যদি বৃষ্টি ও আগাম বন্যা না হয় তাহলে কৃষকরা মাস খানেকের মধ্যেই হাওরের বোরো ধান ঘরে তোলার আশা প্রকাশ করেছে।
