২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে মিছিল সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে নিয়মবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত দু’জন শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে বিভাগের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই দাবিতে প্রগতিশীল ছাত্র ঐক্যও ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিভাগের ছাত্র-ছাত্রীরা নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে গত ২২ মার্চ থেকে লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছে ।

উল্লেখ্য, গত ১৯ মার্চ শিক্ষক নিয়োগে গঠিত নির্বাচক কমিটি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে তাহমিনা জামালি ও পিনাকী সিংহ নামে দু’জন শিক্ষককে নিয়োগের জন্য মনোনীত করে।

অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী থাকা সত্ত্বেও ওই দু’জনকে মনোনীত করা হয়েছে বলে  ছাত্র-ছাত্রীদের অভিযোগ।