লক্ষ্মীপুরে দুদফায় ভূমিকম্প
জেলায় সোমবার রাতে দুদফায় ভূমিকম্প হয়েছে। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি ঘটেনি।
সোমবার রাত ১০টা ২৯ ও ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়। এ সময় পুকুর ও জলাশয়ের পানি উপচে পাঁচ/সাত হাত পর্যন্ত আছড়ে পড়ে। মেঘনার পানিও অস্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হতে থাকে।
এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি।
