২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি’বাড়িয়ায় অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা, আহত ১০

ব্রাহ্মনবাড়িয়া রেল স্টেশনের অদূরে পৈইরতলা রেল ক্রসিং এর কাছে মঙ্গলবার অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন। তবে ভয়ে লাফিয়ে নামতে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১টা ৫০ মিনিেিট ঢাকার উদ্দেশে ব্রাহ্মনবাড়িয়া স্টেশন থেকে ডাউন লাইনে ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেন। অপরদিক থেকে একই লাইনে চলে আসে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস। তিতাসের চালক বিষয়টি বুঝতে পেরে পৈইরতলা রেল ক্রসিং এর কাছে ট্রেনটি থামিয়ে দেন। এসময় নাছিরাবাদ এক্সপ্রেস’র চালকও ব্রেক কষে ট্রেনটি থামাতে সক্ষম হন।

একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসতে দেখে আতঙ্কিত যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে আহত হয়।