২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় সচেতনতা মহড়া আগামী ১২ এপ্রিল

ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় ব্যাপক গণ সচেতনতা সৃষ্টির জন্য সরকার জাতীয়ভাবে একটি মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পুরনো ঢাকার ধোপখোলা মাঠে আগামী মাসের ১২ এপ্রিল এ মহড়া অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত ত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সভায় সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স পুলিশ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ টেলিভিশন, রেডিও, গণ যোগাযোগ অধিদপ্তর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক মহড়াকে সফল করতে ৩৮ টি উপকমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ জাতীয় মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ।