নারকেল নয় ফেনসিডিল
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার সকালে শহরের খয়েরতলা ভাস্কর্য মোড়ে একটি ট্রাক (খুলনা-ট- ১২২৫) আটক করে নারকেলের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করে।
ট্রাকটিতে ভারতীয় কয়েল রড ও নারকেলের বস্তা ছিল। নারকেলের খোসা ছাড়িয়ে তারা দেখতে পান নারকেলের ভেতর মালার পরিবর্তে রয়েছে ফেনসিডিলের বোতল। কোনটির ভেতর ৩টি আবার কোনটির ভেতর ৪টি বোতল ছিল।
কর্মকর্তারা ট্রাকটি থেকে মোট ৩০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ট্রাকটি বেনাপোল থেকে আসছিল। পথিমধ্যে ঝিরগাছা থেকে নারকেলের ভেতরে রাখা ফেনসিডিলগুলো তোলা হয়। এগুলো ঢাকার টিকাটুলি যাচ্ছিল।
এসময় কর্মকর্তারা ট্রাকচালক বিল্টু, হেলপার মন্টু মিয়া ও মালিক ইসরাইল ওরফে কালামকে আটক করে।
