২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কৃষককে জবাই করে হত্যা

জেলার কেশবপুরে রোববার রাতে দুর্বৃত্তরা এক কৃষককে জবাই করে হত্যা করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:39 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

নিহতের পারিবারিক সূত্র জানায়, জমিতে সেচ দিয়ে এসে কৃষক সাঈদ (৩৫) বাড়ির বারান্দায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে সাঈদের জবাই করা লাশ দেখতে পায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে নিহতের ভাই জাহিদ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।