২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি নৃবিজ্ঞান বিভাগের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বর্জনের সিদ্ধান্ত

দ্বিতীয় দফায় পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

নিয়ম অনুযায়ী অনার্সের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাস্টার্স ১ম সেমিস্টারের পরীক্ষা নেয়া যায় না। ২৭ মার্চ রোববার অন্যান্য বিভাগের ফলাফল প্রকাশিত হওয়ায় ঐসব বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের পরীক্ষা ২৮ মার্চ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু নৃবিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ না হওয়ায় ঐ বিভাগের পরীক্ষার তারিখ পিছিয়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেয়।