সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য (১৯৭, নরসিংদী-১, বিএনপি) সামসুদ্দীন আহমেদ এছাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্পিকার রোববার এক শোক বাণীতে বলেন, সামসুদ্দীন আহমেদ এছাকের মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ এবং দক্ষ পার্লামেন্টারিয়ান হারাল। সঙ্গীতজ্ঞ সামসুদ্দীন আহমেদের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হল তা অপূরণীয়।
স্পিকার ও ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
