নওগাঁ সীমান্তপথে ১১ বাংলাভাষীকে পুশইন করেছে বিএসএফ
জেলার সাপাহার উপজেলার খন্ধনপুর সীমান্তপথে বিএসএফ শনিবার রাতে এক বাংলাভাষী ভারতীয়সহ মোট ১১ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিডিআর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
পুশইনকৃতরা হচ্ছে- হারুন (৪০), দেলোয়ারা বেগম (৩২), ইউসুফ (১২), লিটন (১০), লিপন (৭), বায়েজিদ (৬), বাকের (৪), রহিমা (৫), সাহাবুদ্দীন (৩) এবং নবীনগর এলাকার মিলন (৪৫) ও শুকুর আলী (৪০)।
নওগাঁ ২৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, পুশইনের বিষয়টি তার জানা নেই। এছাড়া নওগাঁ সীমান্ত পরিস্থিতি স্বাভবিক রয়েছে বলেও তিনি জানান।
