কক্সবাজারে অপহরনের পাঁচ দিন পর তরুনী উদ্ধার
এনগেজমেন্টের একদিন আগে কক্সবাজারের অপহৃত তরুনী লায়লাকে পাঁচ দিন পর শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার পোখালি এলাকার জনৈক আনসার আহমেদের বাড়ি থেকে পুলিশ লায়লাকে উদ্ধার করে। এসময় মূল অপহরনকারী জাফর আলম এবং সহযোগী সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে লায়লাকে উদ্ধার করে। এরআগে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই ব্যাক্তিকে আটক করে।
গত ২২ মার্চ অপহরনকারী জাফর রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বাড়ি থেকে তাকে অপহরণ করে।
