২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে প্রকাশ্যে ধুমপানের অপরাধে একজনকে ৫০ টাকা জরিমানা

জেলার চকরিয়ায় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে শনিবার একব্যাক্তিকে ৫০ টাকা জরিমানা করেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জানা যায়, চকরিয়া উপজেলা পরিষদের সামনে কুতুবদিয়ার জাফর আলম ( ৫০) প্রকাশ্যে ধুমপান করার সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন চৌধুরী তাকে ধরে পুলিশে দেয়। পুলিশ জাফরকে আদালতে পাঠালে ধুমপান নিয়ন্ত্রণ আইনের আওতায় ৫০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

কক্সবাজারে ধূমপানের অপরাধে জরিমানার ঘটনা এটাই প্রথম।