শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ী: সীমানা প্রাচীর সংস্কারের দাবি
জোঁড়াসাকোর ঠাকুর পরিবারের জমিদারির সময় বাংলাদেশে যে কয়টি বিখ্যাত বাসভবন ছিল তার মধ্যে অন্যতম হল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের ‘রবীন্দ্র কাচারী বাড়ী’ বা ‘কুঠি বাড়ী’। সুপ্রাচীন ঐতিহ্যবাহী এ ভবনটিকে সুন্দর ও আকর্ষনীয় রাখতে সীমানা প্রাচীরের সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই বাসভবনটি করতোয়া নদীর উত্তর পাড়ে অবস্থিত।
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর উনবিংশ শতকের শেষ দিকে একজন নীল কুঠি সাহেবের কাছ থেকে এই কাচারি বাড়ীটি কিনে নিয়ে নাম দেন ‘কুঠি বাড়ী’।
পারিবারিক জমিদারির কাজ তদারকি করতে রবীন্দ্রনাথ প্রায়ই আসতেন এই কুঠি বাড়ীতে। ১৮৯০ সালে রবি ঠাকুর সর্বপ্রথম এখানে আসেন। এই কুঠি বাড়ীতে বসেই তিনি বহু কবিতা, গান, ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেন। এগুলোর মধ্যে রয়েছে বিসর্জন, ছিন্নপত্র, পঞ্চভূতের ডাইরি, পোস্ট মাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, ভরাভাদর, লজ্জা, যাত্রী, ইছামতি নদী, বিদায় ইত্যাদি।
রবীন্দ্র কাচারি বাড়ীতে একটি দ্বিতল ভবন রয়েছে। উভয় তলায় বিভিন্ন আকৃতির মোট সাতটি কক্ষ রয়েছে। ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত এই ভবনটির সামান্য সংস্কার করা হয়েছে পরবর্তীকালে।
বিশ্বকবির স্মৃতি বিজড়িত স্থান হিসেবে প্রতœতত্ত্ব ও জাদুঘর বিভাগ এর রক্ষনাবেক্ষনের দায়িত্বে নিয়োজিত।
এখানে কবির ব্যবহৃত শতাধিক সামগ্রী সংরক্ষিত রয়েছে। কবির ব্যবহৃত খাট, আলমারি, সোফা, রংবেরংয়ের মোমবাতিদানি ও পালকিসহ বিভিন্ন জিনিস প্রতœতত্ত্ব দপ্তর সংরক্ষণ করছে।
বাংলাদেশ সরকারের প্রতœতত্ত্ব বিভাগ থেকে এখানে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মান করা হয়েছে। প্রতিবছর ২৫ বৈশাখ এখানে কবির জন্মোৎসব পালিত হয়।
কুঠিবাড়ীর চারদিকে সীমানা প্রাচীর থাকলেও দক্ষিণের প্রাচীরের অবস্থা খুবই নাজুক। প্রাচীরের উচ্চতা মাত্র তিন ফুট। আর সে কারণে সহজেই স্থানীয় বখাটেরা এর ভিতরে প্রবেশ করে অসামাজিক কাজকর্ম করে থাকে।
কুঠিবাড়ীর পাশেই কাপড়ের হাট বসার করণে হাটের ব্যাবসায়ী ও পাইকাররা ভিতরে ঢুকে খাওয়া দাওয়া ও প্রাকৃতিক কাজকর্ম সেরে ফেলে। সে কারণে নষ্ট হচ্ছে কুঠি বাড়ীর পরিবেশ।
প্রতœতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা স্থানীয় না হওয়ায় ভয়ে তারা কিছু বলারও সাহস পান না।
বিশ্বকবির ¯তৃতিবিজড়িত এই স্থানটির পরিবেশকে আরও সুন্দর ও আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে স্থানীয়রা কাচারি বাড়ীর সীমানা প্রাচীরের সংস্কারসহ দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও রান্না করার স্থান নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান।
