২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে স্বাধীনতা দিবসের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষনা

পুলিশের বাধার মুখে জেলার সাধারণ মুক্তিযোদ্ধারা শুক্রবার সমাবেশ করতে ব্যর্থ হয়। জেলা শহরের শেরেবাংলা পার্কে মুক্তিযোদ্ধাদের নির্মিত মঞ্চ সমাবেশ শুরুর আগে পুলিশ দখল করে ঘিরে রাখে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পরে পার্ক সংলগ্ন কোচ স্ট্যাান্ডে ব্যানার টানিয়ে পুলিশ বেষ্টনির মধ্যে  নির্ধারিত সময়ের একঘন্টা পর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবসে পূর্ব নির্ধারিত যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধোর পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দেন।

তবে পুলিশের পক্ষে বলা হয়েছে, স্থানীয় মুক্তিযোদ্ধাদের দু’টি গ্র“প একই সময়ে একই স্থানে সমাবেশ আহবান কারায় এবং আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সমাবেশ করতে দেয়া হয়নি।

এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।